1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্রাইটনের কাছে বিধ্বস্ত হওয়া আর্সেনালের জন্য ‘বড় শিক্ষা’ জিনলিয়ান ইলেকট্রনিকসের ৩ কোটি ২৮ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হওয়া আর্সেনালের জন্য ‘বড় শিক্ষা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

দলের হতশ্রী পারফরম্যান্সে ভীষণ হতাশ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা স্বীকার করে নিয়েছেন, জয় ব্রাইটনেরই প্রাপ্য ছিল।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি আর্সেনাল। ম্যাচের প্রায় পুরোটা সময় দ্বিতীয় সেরা দল হয়ে ছিল তারা। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে ভীষণ হতাশ মিকেল আর্তেতা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে হারকে বড় শিক্ষা হিসেবে দেখছেন লন্ডনের ক্লাবটির কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের বিপক্ষে স্রেফ উড়ে যায় আর্সেনাল। স্বাগতিকদের দাপটের ম্যাচে ৩-০ গোলে হারে ইংলিশ চ‍্যাম্পিয়নরা।

২২ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে লিগ শিরোপা জেতা আর্সেনালের চলতি মৌসুমে এটাই প্রথম হার।

মৌসুমে এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জেতে আর্সেনাল। গত এপ্রিল থেকে লিগে টানা নয় ম্যাচ জিতে ব্রাইটনের বিপক্ষে খেলতে নামে তারা। সেখানে বড় ধাক্কা খায় দলটি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে এক গোলের বেশি ব্যবধানে কোনো ম্যাচ হারেনি আর্সেনাল। এবার ব্রাইটনের কাছে এমন হারের পর আর্তেতা স্বীকার করে নিয়েছেন, জয় ‘প্রাপ্য’ ছিল ব্রাইটনের। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে এই হার থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

১৯৮৯ সালের পর শীর্ষ লিগের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কোনো মৌসুমে এটাই আর্সেনালের সবচেয়ে বড় ব্যবধানে হার। এই ফল শিরোপার অন্য প্রতিদ্বন্দ্বীদেরও আশা জোগাবে যে আর্সেনাল অপরাজেয় নয়।

২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই শারীরিক সক্ষমতা বাড়ানো ও দ্বৈরথ জেতার ওপর গুরুত্ব দিয়ে আসছেন আর্তেতা। কিন্তু মাঠের প্রায় সব জায়গাতেই আধিপত্য করেছে ব্রাইটন। যেসব দ্বৈরথে সাধারণত আর্সেনাল জেতে, সেখানেও হেরেছে তারা।

দলের পারফরম্যান্স নিয়ে আর্তেতা বলেছেন, প্রত্যাশিত মৌলিক কাজগুলো করার ক্ষেত্রেও তার দল ‘অনেক পিছিয়ে’ ছিল। রক্ষণে অনিশ্চয়তা, মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো এবং আক্রমণে সৃজনশীলতার অভাবও চোখে পড়েছে তার।

“প্রথমত, ব্রাইটন সত্যিই খুব ভালো খেলেছে। তারা আরও বেশি তাড়না নিয়ে খেলেছে এবং অনেক সময় আমাদের চেয়ে ভালো ছিল। এমন অনেক মুহূর্ত ছিল, যখন বলের জন্য দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বল এক দলের কাছ থেকে অন্য দলের কাছে গেছে। বেশির ভাগ সময়ই সেটা গেছে তাদের কাছে।

“কিছু টেকনিক্যাল ভুলও ছিল, যেগুলোর কারণে আমরা কঠিন পরিস্থিতিতে পড়ে গেছি। তবে এসব বিষয় থেকেই আমাদের শিক্ষা নিতে হবে।”

ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্তেতা দ্রুতই সাংবাদিকদের মনে করিয়ে দেন, এই ম্যাচ হারলেও মৌসুমের শুরুটা এখন পর্যন্ত ভালোই হয়েছে তাদের।

বিশ্বকাপে আর্সেনালের ১৫ জন খেলোয়াড় অংশ নেওয়ায় দলের বড় একটি অংশ অন্যদের তুলনায় দেরিতে প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছিল। সেটার দিকেও ইঙ্গিত করেছেন আর্তেতা।

“বিশ্বকাপ থেকে ফেরার পর গত ছয়-সাত সপ্তাহে দল ও ছেলেরা যা করেছে, এই হার সেসব মুছে দিতে পারে না।

“আমরা যা করেছি, যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং যতগুলো ম্যাচ জিতেছি, তা ছিল অসাধারণ। তবে এই হার আমাদের সবার জন্য বড় শিক্ষা, এই পর্যায়ে জিততে হলে কী প্রয়োজন সেটা বোঝার জন্য।”

৫ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আর্সেনাল। এক ম‍্যাচ কম খেলা ম‍্যানচেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার হাতছানি তাদের সামনে।

৫ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে ব্রাইটন।

৮ দফার বিশ্লেষণ এবং এক দফার রাজনীতি

অপ্রতিমের নির্মম বিদায়: আমাদের নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি

সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?

জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ