1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্রাইটনের কাছে বিধ্বস্ত হওয়া আর্সেনালের জন্য ‘বড় শিক্ষা’ জিনলিয়ান ইলেকট্রনিকসের ৩ কোটি ২৮ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন এখন ডিএনসিসির কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না: প্রশাসক

জিনলিয়ান ইলেকট্রনিকসের ৩ কোটি ২৮ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা মূসক বা ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। বিক্রয় এবং পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি এ ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ধামরাইয়ের নবগ্রামে প্রতিষ্ঠানটির কারখানায় প্রতিরোধমূলক অভিযান চালানো হয়। লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানটিতে অভিযানের সময় উৎপাদিত ব্যাটারি, ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামের পাশাপাশি আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।

অভিযানে প্রাথমিকভাবে মূসক ফাঁকির আলামত পাওয়ার পর প্রতিষ্ঠানের বিভিন্ন নথি ও দলিল অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে জব্দ করা হয়। পরে এসব নথিপত্র পর্যালোচনা করে বিক্রয় ও ক্রয়সংক্রান্ত তথ্য গোপনের বিষয়টি শনাক্ত করা হয়।

নথি বিশ্লেষণে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এর বিপরীতে মূসক ফাঁকির পরিমাণ পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা।

একইভাবে ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করা হয়েছে। এ খাতে মূসক ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকা।

দুই খাত মিলিয়ে জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মোট ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা মূসক ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে।

সরকারের পাওনা অর্থ আদায়ে আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ