1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের দল অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

শেষ ম্যাচে ভালো করার প্রত্যাশা নিয়েই এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম দুই ম্যাচে ১৬ গোল হজম করা বাংলাদেশের সামনে পরের ম্যাচে প্রতিপক্ষ মায়ানমার। আগেই বাদ পড়লেও ম্যাচপূর্ব অনুশীলনে সিরিয়াস মেজাজেই দেখা গেছে নারীদের।

প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের হার। পরের ম্যাচে ফলাফল কিছুটা ইতিবাচক শোনালেও আদতে স্কোরলাইনটা লজ্জাই দিচ্ছিলো বাংলাদেশের মেয়েদের। ৬-০ গোলে হারতে হয়েছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দুই ম্যাচে ১৬ গোল হজম করার পর এফ গ্রুপ থেকে এশিয়ান গেমসে বাংলাদেশের পরের পর্বে যাওয়ার কোনো সমীকরণই বাকি নেই।

তবুও বাংলাদেশের সামনে প্রতিপক্ষ মিয়ানমার বলেই কি না, জয়ের একটা স্বপ্ন আছে পিটার বাটলারের শিষ্যদের সামনে। এই দলটিকে হারিয়েই নারী এশিয়ান ফুটবলের চূড়ান্ত পর্বে গিয়েছিলেন আফঈদা-মারিয়া-ঋতুপর্ণারা। সব শেষ হয়ে গেলেও এই ম্যাচে অন্তত একটা ইতিবাচক ফলাফল প্রত্যাশা বাংলাদেশ দলের সামনে।

যদিও কাজটা সহজ হচ্ছে না। জাপানের মাটিতে এরইমাঝে বাংলাদেশের দুই ম্যাচে শোচনীয় হার। প্রতিপক্ষ মিয়ানমার অনেকটাই শক্তিশালী বাংলাদেশের তুলনায়। তবুও পিটার বাটলারের জাদুটা আরও একবার ঋতুপর্ণা-মারিয়াদের জন্য জয় এনে দেবে, সেটাই প্রত্যাশা দলের গোলরক্ষক কোচ মেহেদি হাসান উজ্জ্বলের।

তিনি বলেন, ‘তেমন কোনো ইনজুরির সমস্যা নেই নোবিরন ছাড়া। আর হচ্ছে আমরা এই দুই ম্যাচ খুবই শক্তিশালী দুইটি টিমের এগেইনস্টে খেলেছি। এইখান থেকে আমাদের যতটুকু প্রাপ্তি, যতটুকু পজিটিভ দিক আছে, আমরা ওইটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের ভুলভ্রান্তিগুলো ঠিক করতে চাই। গত দুই দিন আমরা স্পেশালি ওই ভুলভ্রান্তিগুলো নিয়েই কাজ করেছি। ভুলগুলো দেখাচ্ছি, সেটা মাঠে কীভাবে সঠিকভাবে করা যায় সেটাও করানোর চেষ্টা করছি।’

জাপানের নাগাওয়ায় বাংলাদেশ সময় আগামীকাল বিকাল ৪টায় শুরু হচ্ছে বাংলাদেশ মিয়ানমার ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ