1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্রাইটনের কাছে বিধ্বস্ত হওয়া আর্সেনালের জন্য ‘বড় শিক্ষা’ জিনলিয়ান ইলেকট্রনিকসের ৩ কোটি ২৮ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন এখন ডিএনসিসির কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না: প্রশাসক বাংলাদেশের নেতাদের চীনে প্রশিক্ষণের প্রস্তাব

সোমবার নয়টি ডিসিপ্লিনে মাঠে নামবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

এশিয়ান গেমসে আগামীকাল সোমবার ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। একসঙ্গে নয়টি ডিসিপ্লিনে লড়াইয়ে নামবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। কাবাডি, শুটিং, উশু, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও হকিতে রয়েছে বাংলাদেশের ইভেন্ট। এর মধ্যে কাবাডিতে তিনটি ম্যাচ এবং টেবিল টেনিসে তিনটি ইভেন্ট রয়েছে।

দিনের শুরুতে শুটিংয়ে এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে অংশ নেবেন মো. রবিউল ইসলাম, অর্নব শাহরার ও মো. রাব্বি হাসান মুন্না। সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে তাদের লড়াই। একই সময়ে জিমন্যাস্টিকসে পুরুষদের বাছাইপর্বে অংশ নেবেন রাজিব চাকমা।

উশুতে পুরুষদের তাইজিচুয়ানে বিপ্লব রুদ্রের দুটি ধাপ রয়েছে সকাল ৯টা ৫৩ মিনিট ও দুপুর ২টা ৩০ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নারীদের ৬০ কেজি ওজন শ্রেণিতে ভারতের প্রতিপক্ষ হবেন মোসা. শিকা খাতুন।

কাবাডিতে সকাল ৯টা ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের পুরুষ দল। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পুরুষদের আরেক ম্যাচে প্রতিপক্ষ চাইনিজ তাইপে। রাত ৭টা ৪৫ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী দল।

টেবিল টেনিসে সকাল ১০টায় পাকিস্তানের বিপক্ষে নারী দলের হয়ে খেলবেন সোনাম সুলতানা সোমা, সামান্তা হোসাইন তুশি ও নওরিন সুলতানা মাহি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে নারী দ্বৈতে খেলবেন তুশি ও নওরিন। রাত ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে পুরুষ দলের ম্যাচে থাকবেন মোহুতাসিন আহমেদ হৃদয়, রামহিমিলান বম ও ইমরুল কায়েস ইমন।

কারাতে দুপুর ১২টা ৪০ মিনিটে কাজাখস্তানের বিপক্ষে নারী কুমিতে ৬১ কেজিতে লড়বেন হুমায়রা আক্তার অন্তরা। ১টা ১০ মিনিটে কাতারের বিপক্ষে পুরুষ কুমিতে ৬৭ কেজিতে খেলবেন মো. মনিরুল ইসলাম।

ব্যাডমিন্টনে বিকেল ৩টায় ভারতের বিপক্ষে পুরুষ দলীয় ইভেন্টে নামবেন আয়মান ইবনে জামান, আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসাইন ওহিদুল এবং গৌরব সিংহ।

ফুটবলে বিকেল ৪টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী দল। আর দিন শেষ হবে হকিতে বাংলাদেশের নারী দলের ম্যাচ দিয়ে। সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ