1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের দল অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

পূর্ব উপকূলের সমুদ্র লক্ষ্য করে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত এবং পরমাণু কর্মসূচি বন্ধে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যানের কয়েক দিনের মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি জাপান সাগর হিসেবে পরিচিত পূর্ব সাগরে গিয়ে পড়ে।

এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টিও নিশ্চিত করে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দ্বিতীয় উৎক্ষেপণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট ধরন ও বৈশিষ্ট্য নির্ধারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে বিশ্লেষণ চালাচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায়, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে।

জাপানের সরকারি সূত্রের বরাতে দেশটির বার্তা সংস্থা কিয়োডো জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় টোকিও ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছে। একই সঙ্গে এ পদক্ষেপকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রথম উৎক্ষেপণের পরপরই জাতীয় নিরাপত্তা কার্যালয় জরুরি বৈঠক করে। বৈঠকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাব্য প্রভাব নিয়ে পর্যালোচনা করা হয়।

পাশাপাশি পিয়ংইয়ংকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে সিউল। রোববারের উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন এবং গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া।

এর আগে পূর্ব সাগর অভিমুখে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি ছিল, এগুলো যৌথ সামরিক মহড়ার অংশ। ওই ঘটনার মাত্র আট দিন পর আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগের মহড়ায় দূরপাল্লার গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এসব অস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে শতভাগ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়।

চলতি সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাধারণ সম্মেলনে উত্তর কোরিয়া অভিযোগ করে, কিছু শত্রুভাবাপন্ন শক্তি জোরপূর্বক তাদের পরমাণু কর্মসূচি বন্ধের চেষ্টা করছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এ ধরনের প্রস্তাব পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

তার ভাষ্য, পরমাণু শক্তি হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান সংগঠিত প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত। একই সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ আইনেও এ অবস্থান স্থায়ী ও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জংও বলেছেন, তার দেশের পরমাণু শক্তিধর রাষ্ট্রের অবস্থান চূড়ান্ত ও অপরিবর্তনীয়। যারা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন দেখছেন, তাদের বোকা বলেও মন্তব্য করেন তিনি।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি অত্যন্ত শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী, পিয়ংইয়ংয়ের হাতে থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ