বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের ঘরে এসেছে নতুন অতিথি;একটি পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তারা।
আনন্দবাজার লিখেছে, রোববার দুপুরে এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন সোহিনী। সোশাল মিডিয়ায় এক যৌথ বার্তায় ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারা।
নবজাতকের খবর জানিয়ে পোস্টে তারা লিখেছেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।”
এই খবরে অনুরাগী ও বিনোদন জগতের সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন শোভন-সোহিনী।
নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথমবার মা হতে যাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন সোহিনী। ওই সময় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, “তিন বছরের পথচলায় আমরা দুই থেকে তিনের পথে।”
দীর্ঘদিনের প্রেম ও গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই মাসে পারিবারিকভাবে সাতপাকে বাঁধা পড়েন শোভন ও সোহিনী।
৮ দফার বিশ্লেষণ এবং এক দফার রাজনীতি
অপ্রতিমের নির্মম বিদায়: আমাদের নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি
সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?
জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?