1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপি নেতা হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন ২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে জয়ের হাসিতে সফর শুরু করল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। জাপানে অনুষ্ঠিত নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টের রোমাঞ্চকর ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে। প্রথম অর্ধে ১৭-১৬ পয়েন্টের সামান্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় অর্ধে দারুণ পারফরম্যান্স ধরে রেখে আরও ২২ পয়েন্ট ঝুলিতে পুরে বেশ কিছুদিন পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক ছিল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে দুইবার ‘অলআউট’ করা—যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের জন্য বেশ বিরল এক অর্জন। এছাড়া জয়ের পথে চমৎকার খেলে ছয়টি বোনাস পয়েন্টও আদায় করে নেন তুহিন-আরিফরা।

এশিয়ান গেমসের ইতিহাসে তিনবার রৌপ্যজয়ী বাংলাদেশ গত ২০ বছর ধরে পদকহীন রয়েছে। ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের পর আর কোনো পদকের মুখ দেখেনি দল। এবার ভারত, স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কঠিন 'এ' গ্রুপে রয়েছে লাল-সবুজের দল।

কোরিয়ার বিপক্ষে এই চমকপ্রদ জয় সেমিফাইনালের পথ অনেকটা উন্মুক্ত করে দিয়েছে। তবে শেষ চারে ওঠার সমীকরণ মেলাতে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জয় অত্যন্ত জরুরি, কারণ গত আসরে এই তাইপের কাছেই হেরেছিল বাংলাদেশ। এরপর অপেক্ষাকৃত দুর্বল দল জাপানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। আর আগামী ২৩ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবেন বাংলাদেশের কাবাডি যোদ্ধারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ