1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী

ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ইংল্যান্ডে জন্ম, বেড়ে ওঠা সেখানেই। ফুটবলের হাতেখড়িও ইংল্যান্ডের একাডেমিতে। অথচ ১৯ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদের কাছে এখন সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষের ভালোবাসায় অভিভূত এই তরুণ উইঙ্গার।

বাংলাদেশের হয়ে এখনো মাঠে নামা হয়নি ফারহানের। তবে সেই অপেক্ষা শেষ হতে পারে ইন্দোনেশিয়ায়। ২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে তাই অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত ফারহান।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানতে চাইলে ফারহান বলেন, ‘এটা দারুণ ছিল। নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’

ফারহানের বাংলাদেশি পরিচয়ের গল্পটা এসেছে তাঁর বাবার দিক থেকে। ইংল্যান্ডে বেড়ে উঠলেও বাংলাদেশের ফুটবলের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছে পরিবারের সূত্রেই। ফুটবলার হিসেবে তাঁর বেড়ে ওঠা অবশ্য পুরোপুরিই ইংল্যান্ডের কাঠামোয়। অনূর্ধ্ব-১২ পর্যায়ে চেলসি থেকে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। ফুলহামের বয়সভিত্তিক দল পেরিয়ে অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ ৬ গোলের সঙ্গে ৯টি অ্যাসিস্ট করে নজর কাড়েন। চলতি মৌসুমে নিয়মিত সিনিয়র ফুটবলের অভিজ্ঞতার জন্য ধারে খেলছেন পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডে।

ইংল্যান্ডের ফুটবলে বেড়ে ওঠা ফারহানের জন্য বাংলাদেশের মানুষের এমন উচ্ছ্বাস তাই কিছুটা বিস্ময়েরও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের প্রতিক্রিয়া দেখছেন নিয়মিত। জাতীয় দলের প্রথম ডাকের সময় যে ভালোবাসা পেয়েছেন, সেটিই তাঁকে আরও ভালো করার তাগিদ দিচ্ছে। তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এই ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।’

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হয়ে নতুন অধ্যায় শুরু হতে পারে ফারহানের। আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এরপর সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে দল। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলে সেটি যে তাঁর ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত হবে, তা বলাই যায়। এর আগে বাংলাদেশ দলের সঙ্গে আজ যোগ দেওয়ার অপেক্ষায় থাকা ফারহানের বার্তাও সরল, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ