1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের মারধরের ঘটনায় রাজশাহী রেলস্টেশনে রাতভর চরম উত্তেজনা ও ভাঙচুরের পর সকাল থেকে সার্বিক পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল থেকে রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের স্বাভাবিক যাতায়াত লক্ষ্য করা গেছে। এর মাধ্যমে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ পুনরায় সচল হলো।

রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি রাতে দেরিতে রাজশাহী এসে পৌঁছানোর কারণে সকালের যাত্রা কিছুটা বিলম্বিত হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেলস্টেশন প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

এর আগে, রোববার রাতে রাজশাহী রেলস্টেশনে নিজের চাচাকে গ্রহণ করতে গিয়ে রেলওয়ে স্টাফদের হাতে মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে রাজশাহীর সঙ্গে পুরো দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অবরোধের পরও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচির ডাক দিয়ে স্টেশনের দিকে অগ্রসর হন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্টেশন ঘেরাও করেন এবং সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। রাতভর উত্তপ্ত পরিস্থিতির পর সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ