1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী

রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এ ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আনসার বাহিনী জানায়, রোববার রাত আনুমানিক ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্য নন, তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ওই ঘটনার সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো বিষয় নেই।

আনসার বাহিনী বলেছে, প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ