বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি সই করেছে মেঘনা ব্যাংক পিএলসি। সম্প্রতি গ্রিন ফ্যাক্টরি ও পরিবেশবান্ধব শিল্পের জন্য ১,০০০ কোটি টাকা এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের জন্য ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এই দুই চুক্তি হয়।
এই চুক্তির ফলে মেঘনা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন নীতিমালা অনুযায়ী যোগ্য পরিবেশবান্ধব কারখানা ও শিল্প প্রতিষ্ঠান এবং আইসিটি খাতের সম্ভাবনাময় উদ্যোগগুলোতে সহজ শর্তে অর্থায়ন করতে পারবে।
চুক্তি সই অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, এসইভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের মোহাম্মদ হোসেন রাজু।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং অতিরিক্ত পরিচালক মো. তোহিদুল ইসলাম।
পরিবেশবান্ধব উদ্যোগ, টেকসই অর্থায়ন ও আইসিটি খাতের প্রসারে মেঘনা ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় এই অংশীদারত্ব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।