1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান সুপরিকল্পিত শহর গঠনে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ : গণপূর্তমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’, বিতর্কে অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, কটাক্ষ ও ট্রোল। এমনকি সম্পাদনা করে তার ছবিতে জুতার মালা পরানোর ছবিও ছড়িয়ে পড়েছে।

এর মধ্যেই বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান তিনি। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা।বিশ্বজিৎ চক্রবর্তী

বিষয়টি নজরে আসার পর বিশ্বজিতের পক্ষে কথা বলেন তিথি। তার দাবি, বিশ্বজিৎ একজন প্রবীণ ও সম্মানিত অভিনেতা। তিনি নিজের জায়গা থেকে সত্য কথাই বলেছেন। আর বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি একান্তই তার ব্যক্তিগত বিষয়।

তিথি আরও বলেন, খাদ্যাভ্যাস যার যার ব্যক্তিগত পছন্দ। তার দাবি, ভারতীয় বিনোদন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে গরুর মাংস খান।

এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ‘ঝিলিক’খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, তাদের ধারাবাহিকের সেটে এমন অনেক ব্রাহ্মণ শিল্পী-অভিনেতা ছিলেন, যারা গরুর মাংস নিয়ে গল্প করতেন। কলকাতার বিভিন্ন জায়গায় গরুর মাংস বিক্রি হলে সেখানেও অনেক হিন্দুকে যেতে দেখেছেন বলে দাবি করেন তিনি।

তিথির ভাষ্য, ‌‘অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে বলেন না, তাদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।’

তিনি আরও বলেন, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।

তবে তিথির এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সমর্থন করছেন, আবার কেউ কটাক্ষ করে বলছেন, ‘তুমি গরুর মাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল।’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এমন স্পর্শকাতর বিষয়ে তিথির কথা না বলাই উচিত ছিল।

সব মিলিয়ে বিশ্বজিতের বিতর্কে কথা বলে এবার নিজেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত তিথি বসু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ