1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান এবং আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট। তার দাবি, ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু।

ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে—নেতানিয়াহুর এমন বক্তব্য ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’। ইসরায়েলি জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতেই তিনি এ ধরনের দাবি করেছেন বলে অভিযোগ আইজেনকোটের। খবর আল-জাজিরার।

গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন গাদি আইজেনকোট। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট বলেন, নেতানিয়াহু অত্যন্ত জঘন্য কথা বলেছেন। ইরানের কাছে কোনো পরমাণু বোমা ছিলই না। ইসরায়েলি জনগণকে ভয় দেখাতে তিনি বাস্তবতাকে বিকৃত করছেন।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা আইজেনকোটের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও। টুগেদার রাজনৈতিক জোটের এই নেতা একই সম্মেলনে বলেন, ‘গতকাল বলা হয়েছিল, ইরানের কাছে ইতোমধ্যেই পরমাণু বোমা রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ