1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ছিনতাইকারীদের হামলায় রাজীব হোসেন নামে পাথরবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ও স্থানীয়রা জানান, রোববার পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ‘শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ’-এর সামনে ট্রাক থামিয়ে রাজীব প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় সেখানে ওত পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় রাজীবের চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের ধাওয়ায় তিন-চারজন ছিনতাইকারী পালিয়ে গেলেও মিন্টু নামে একজনকে আটক করেন তারা। এদিকে আহত রাজীব ঘটনাস্থলেই মারা যান। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

আটক মিন্টুকে পুলিশে সোপর্দ করা হয়। মিন্টু এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। পরে অভিযান চালিয়ে আরো একজন আটক করে পুলিশ । বাকিদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ