1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে শিক্ষার্থীদের রেড কার্ড প্রদর্শন পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি হলেন মনিরুল ইসলাম আখতারুজ্জামানের জামিন শুনানিতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি মেসির সঙ্গে ছোট্ট মুহূর্ত মাস্তানতুয়োনোর বড় আনন্দের উপলক্ষ কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে নতুন করে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। একই সঙ্গে কারা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক পদেও একজন সেনা কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আর বর্তমান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কারা মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, এএফডব্লিউসি, পিএসসিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার নতুন দায়িত্বের বিষয়ে প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কর্নেল মো. সাইদুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসিকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ