1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে শিক্ষার্থীদের রেড কার্ড প্রদর্শন পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি হলেন মনিরুল ইসলাম আখতারুজ্জামানের জামিন শুনানিতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি মেসির সঙ্গে ছোট্ট মুহূর্ত মাস্তানতুয়োনোর বড় আনন্দের উপলক্ষ কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বরিশাল কোতোয়ালি থানার নতুন ওসি হলেন মনিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মনিরুল ইসলাম। রোববার আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন তিনি। কোতোয়ালি থানার সদ্য সাবেক ওসি আল-মামুনুল ইসলামকে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে বদলি করা হয়েছে।

বরিশাল মহানগরের চারটি থানার মধ্যে কোতোয়ালি মডেল থানা অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত থানা। নগরীর প্রাণকেন্দ্র হওয়ায় প্রতিদিন এ থানার আওতাধীন এলাকায় বিপুল মানুষের চলাচল হয়।

এ কারণে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে এ থানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া নগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখতে হয় কোতোয়ালি মডেল থানার পুলিশকে।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসি মনিরুল ইসলাম বলেন, সবার সহযোগিতা নিয়ে কোতোয়ালি মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ