সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেট মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি সভায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
রোববার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট মুক্ত দিবস উদযাপন একটি স্মরণীয় উদ্যোগ। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিচারণ ও লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মকে সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে।”
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, “১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস ব্যাপকভাবে উদযাপনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে যে পরামর্শ ও প্রস্তাব এসেছে, সেগুলো বাস্তবায়নে পরবর্তী সময়ে একটি উদযাপন কমিটি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে।”
তিনি বলেন, অনুষ্ঠানকে সফল করতে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচার, ব্যবস্থাপনা ও সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।
জেলা পরিষদের প্রশাসক বলেন, “নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করা যেতে পারে। একই সঙ্গে সিলেটে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও রণাঙ্গনের যোদ্ধাদের স্মৃতিচারণ ও লেখা সংরক্ষণ করে স্মারকগ্রন্থে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।”
এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত কাজ শুরু করা হবে এবং অনুষ্ঠানকে সামনে রেখে ডিসেম্বরের আগে আরও কয়েকটি পরামর্শ সভা করা হবে বলে তিনি জানান।
সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চোধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর উপস্থিত ছিলেন।
ভূমিহীন হলে কি সরকারি চাকরি পাওয়া যাবে না?
তৌফিক ইমরোজ খালিদী: পাঁচ বছরের এক রোমাঞ্চকর আইনি লড়াই
রক্তরেখায় বাংলাদেশ এবং বিরুদ্ধ সময়ের এক সাহসী মানুষ
স্কুল নম্বর ২৪২১ তৌফিক ইমরোজ খালিদী: যার খবর বদলানো যায় না