বরিশালে শুরু হয়েছে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। আজ (রোববার, ৪ অক্টোবর) বিকেলে আউটার স্টেডিয়ামে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ও বিভাগীয় কমিশনার খলিলুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘একটি মাদকমুক্ত সমাজ ও শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে খেলার বিকল্প নেই। তাই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ক্রিকেট, কাবাডিসহ অন্যান্য খেলারও আয়োজন করা হবে।’
টুর্নামেন্টে মোট ১৪টি দল ১৩টি ম্যাচে অংশগ্রহণ করবে। প্রতিটি নকআউট ম্যাচের মাধ্যমে আগামী ১৭ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী দিনে শের ই বাংলা একাদশ ও মোগো বরিশাল একাদশ মুখোমুখি হয়।