1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লায় অভিযান: শিশু উন্নয়ন কেন্দ্রে ঠাঁই ২৭ কিশোরের জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের স্বস্তি, বিপদে বরিশাল-ঢাকা রংপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় যুবক গ্রেপ্তার পরিকল্পিত নগরায়ণে প্রতিটি জেলা ও সিটিতে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী কানাডায় সেরা অভিনেত্রী তুষি, ৩ পুরস্কার জিতল ‘রইদ’ বাংলাদেশকে এখন কৌশলগত অংশীদার হিসেবে দেখছে ইইউ: মাইকেল মিলার কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ’ বন্দির মৃত্যু ঢাকা মেডিকেলে

যে কারণে এনসিএলের সূচিতে পরিবর্তন আনল বিসিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ঘরোয়া ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিনের ম্যাচের এবারের আসর শুরু হয়েছে। তবে নেই জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটের। তাদের ছাড়াই চলছে প্রথম পর্বের ম্যাচ। জাতীয় দলের এই ক্রিকেটারদের পেতে আরও কিছুটা সময় লাগবে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ শেষে এনসিএলে যোগ দেবেন তারা।

এরই মাঝে এনসিএলের সূচিতে পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত জাতীয় দলের এই তারকা ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম এবং রিকভারির সুযোগ করে দিতেই এনসিএলের সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে বিসিবি।

নতুন প্রকাশিত সূচি অনুযায়ী, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো ১৭–২০ অক্টোবরের পরিবর্তে একদিন পিছিয়ে আগামী ১৮–২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। অর্থাৎ, নির্ধারিত ১৭ অক্টোবরের বদলে খেলা শুরু হবে ১৮ অক্টোবর থেকে।

খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি দূর করতে তৃতীয় রাউন্ডের খেলা একদিন পেছালেও, পুরো টুর্নামেন্টের সার্বিক সময়সীমা বাড়াচ্ছে না বিসিবি। এই দিন পরিবর্তনের বিষয়টি সুন্দরভাবে মানিয়ে নিতে তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যকার বিরতির সময় থেকে মাত্র একদিন কমিয়ে আনা হয়েছে।

এদিকে, এনসিএলের চতুর্থ রাউন্ডের মূল সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই অর্থাৎ আগামী ২৪–২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে চতুর্থ রাউন্ডের ম্যাচগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ