1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচনের আশা ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা চলতি বছর ২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি সভা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার আহ্বান রোনালদোকে ‘টুপি খোলা অভিবাদন’ জিদানের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লায় অভিযান: শিশু উন্নয়ন কেন্দ্রে ঠাঁই ২৭ কিশোরের

বাংলাদেশকে এখন কৌশলগত অংশীদার হিসেবে দেখছে ইইউ: মাইকেল মিলার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বাংলাদেশকে এখন আর শুধু দাতা ও গ্রহীতার সম্পর্কের মধ্যে দেখছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বরং ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের অংশীদার হিসেবে বাংলাদেশকে বিবেচনা করছে ইইউ। একই সঙ্গে বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বঙ্গোপসাগরে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্বও তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর দ্বিতীয় দিনের কর্ম-অধিবেশনে তিনি এসব কথা বলেন। মাইকেল মিলার বলেন, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব অনেক। দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতির একটি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এ সময়ে এলডিসি থেকে উত্তরণ, রাজনৈতিক রূপান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মতো একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে। বাংলাদেশের সঙ্গে ইইউর বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, এভরিথিং বাট আর্মস বা অস্ত্র ছাড়া সবকিছু বাণিজ্য সুবিধার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রায় ইইউর অংশীদারত্ব রয়েছে। তবে পুরোনো সম্পর্কের কাঠামোর মধ্যে আর সীমাবদ্ধ থাকতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। তিনি বলেন, বাংলাদেশ ও ইইউর মধ্যে আরও উচ্চাভিলাষী সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ উত্তরণের পাশাপাশি ভবিষ্যতে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ এবং ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত। তার মতে, ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের চাপ মোকাবিলায় শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো ও স্বাধীন তদারকি ব্যবস্থা প্রয়োজন। চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন মাইকেল মিলার। তিনি বলেন, সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ এখনো পুরোপুরি শেষ হয়নি। এসব সংস্কার সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত্য প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ