1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ শুরু আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচনের আশা ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা চলতি বছর ২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি সভা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার আহ্বান রোনালদোকে ‘টুপি খোলা অভিবাদন’ জিদানের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি

সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়ক, যা এশিয়ান হাইওয়ে নামেও পরিচিত, এর প্রায় ২৫০ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং সড়কের কিছু অংশ দেবে গেছে। এ ঘটনায় দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত পাশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল (৩ অক্টোবর) সোনারগাঁয়ের পাকুন্দায় একটি আন্ডারপাসের পূর্ব পাশে নির্মাণাধীন সড়কটিতে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ঘটনার পর দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ অধিদপ্তর সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত পাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও চালকদের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে।

ক্ষয়ক্ষতির খবর পেয়ে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বিকেলে ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন।

সড়কের পাকা অংশজুড়ে বেশ কয়েকটি ফাটল দেখা গেছে। কয়েকটি জায়গায় পিচ উঠে গিয়ে নিচের মাটি ও পাথরকুচি বেরিয়ে পড়েছে। সড়কের কিছু অংশ দেবে যাওয়ায় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং রাতে সড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়ার কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় দোকানি রুবেল হোসাইন অভিযোগ করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে তাড়াহুড়ো করে সড়কটি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, "সড়কের আরও কয়েকটি জায়গায় ছোট ছোট ফাটল দেখা দিয়েছে। তবে আন্ডারপাসের পূর্ব পাশের অংশটি এখন এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ।"

আরেক বাসিন্দা আল আমিন অভিযোগ করেন, একটি চক্র রাতে সড়কের পাশ থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে মহাসড়কের পাশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সড়কের পাশে কোনো গাইড ওয়াল নির্মাণ করা হয়নি এবং তাড়াহুড়ো করে সড়কের কাজ শেষ করা হয়েছে। ফলে সড়কের নিচের মাটি সরে গিয়ে সড়কটি দেবে গেছে।

তবে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সৈয়দ আসলাম আলীর ভাষ্য, কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। একই সঙ্গে মহাসড়কে ভারী যানবাহন চলাচলের কারণে মাটি সরে গিয়ে সমস্যাটি তৈরি হয়েছে।

তিনি বলেন, "কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি নরম হয়ে গিয়েছিল। মহাসড়কে ভারী যানবাহন চলাচলও এই সমস্যায় ভূমিকা রেখেছে। এর ফলে নরম মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ দেবে যায় এবং ফাটল তৈরি হয়।"

প্রকল্প পরিচালক বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, "স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে একটি বিকল্প সড়ক নির্মাণ করা হবে।"

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ