জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়ে আলোচনায় থাকা পর্তুগিজ মহাতারকার দুর্দান্ত ক্যারিয়ারের কথা স্মরণ করিয়ে দিলেন জিনেদিন জিদান।
ক্রিশ্চিয়ানো রোনালদো (বাঁয়ে) ও জিনেদিন জিদান। ছবি: রয়টার্স
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়ে প্রবল আলোচনায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছে অনেকে। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্স কোচ জিনেদিন জিদানের সংবাদ সম্মেলনেও ওঠে প্রসঙ্গটি। এ সময় পর্তুগিজ মহারতারকার দুর্দান্ত ক্যারিয়ারের কথা মনে করিয়ে দিয়ে তার প্রতি শ্রদ্ধার কথা জানান ফরাসি কিংবদন্তি।
এবারের উয়েফা নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জিতে পর্তুগালের শিরোপা ধরে রাখার অভিযান শুরুর ম্যাচে শুরুর একাদশে ছিলেন রোনালদো; কিন্তু সেদিন একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। পরের ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচের পুরোটা সময় বেঞ্চে কেটে যায় তার এবং এরপরই পর্তুগিজ ফুটবলের সময়ের সবচেয়ে আলোচিত সমস্যার শুরু।
ওই ম্যাচের পরের দু্ই দিন দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো। কোচ জর্জে জেসুসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের খবরও আসতে থাকে। এর মাঝে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের দিন গত বুধবার পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধানের সঙ্গে আলোচনা করে ক্যাম্প ছেড়ে চলে যান আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড ১৪৬টি গোল করা মহাতারকা।
এতে ধারণা তৈরি হয়েছে, ৪১ বছর বয়সি রোনালদোকে হয়তো আর জাতীয় দলে দেখা যাবে না। রোববার সংবাদ সম্মেলনে সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে নিয়ে প্রশ্নে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন জিদান।
“তার দুর্দান্ত ক্যারিয়ারের কথা আমাদের স্বীকার করতেই হবে। তাকে কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছিল। অনেক শিরোপা জয়ে সে আমাকে সাহায্য করেছে। টুপি খোলা অভিবাদন তোমাকে, ক্রিশ্চিয়ানো। যাদের সঙ্গে আমি সময় কাটিয়েছি, তাদের প্রতি সবসময়ই আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
কোচ হিসেবে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে রেয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান জিদান, আর দলটির ওইসব সাফল্যে উল্লেখযোগ্য অবদান ছিল রোনালদোর।
ভূমিহীন হলে কি সরকারি চাকরি পাওয়া যাবে না?
তৌফিক ইমরোজ খালিদী: পাঁচ বছরের এক রোমাঞ্চকর আইনি লড়াই
রক্তরেখায় বাংলাদেশ এবং বিরুদ্ধ সময়ের এক সাহসী মানুষ
স্কুল নম্বর ২৪২১ তৌফিক ইমরোজ খালিদী: যার খবর বদলানো যায় না