1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ শুরু আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচনের আশা ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা চলতি বছর ২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি সভা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার আহ্বান রোনালদোকে ‘টুপি খোলা অভিবাদন’ জিদানের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচনের আশা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক।

সাক্ষাতে তারা উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশা প্রকাশ করেন।

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমশিনারের এ সাক্ষাৎ হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক।

তিনি বলেন, ‘‘সাক্ষাতে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা এ সাক্ষাতে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন সহকারী প্রেস সচিব।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

সাক্ষাতের সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিহীন হলে কি সরকারি চাকরি পাওয়া যাবে না?

তৌফিক ইমরোজ খালিদী: পাঁচ বছরের এক রোমাঞ্চকর আইনি লড়াই

রক্তরেখায় বাংলাদেশ এবং বিরুদ্ধ সময়ের এক সাহসী মানুষ

স্কুল নম্বর ২৪২১ তৌফিক ইমরোজ খালিদী: যার খবর বদলানো যায় না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ