1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার সর্বজনীন আবেদন তৈরি করেছে কবীর-লালনের মরমী সংগীত খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল ২ যুগে পা রাখল ইউল্যাব খেলাপি ঋণ কমাতে পরিকল্পনার কথা জানাল বাংলাদেশ ব্যাংক পূবালী ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার চুক্তি সই বরিশাল বিশ্ববিদ্যালয়: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়িতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা মাউশির খুলনা অঞ্চলের উপ-পরিচালক কামরুজ্জামান আর নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ২ পুরো একদিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে খুলনা ডিভিশন। খুলনার ৪২৬ রানের জবাবে ফলোঅনে পড়েছে বরিশাল ডিভিশন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দলটি। দিনের অন্য ম্যাচে রাজশাহী ডিভিশনের ভালো ব্যাটিংয়ের জবাবে সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রাম ডিভিশনের জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। চট্টগ্রাম ১৯০ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে। দিনের অন্য দুই ম্যাচের একটিতে ময়মনসিংহ ডিভিশনের ৩১১ রানের জবাবে ২৩৬ রান তুলে ভালো জবাব দিয়েছে সিলেট ডিভিশন। অন্য দিকে রংপুর ও ঢাকা ডিভিশনের ম্যাচে রংপুরের প্রায় সাড়ে ৩০০ রানের জবাবে কিছুটা চাপে আছে ঢাকা ডিভিশন, তুলেছে মাত্র ১২০ রান। খুলনা প্রথম ইনিংসে ৪২৬ রানের বিশাল ইনিংস খেলে যেখানে কালাম সিদ্দিকি ও মো. মিথুনের পর ফিফটি করেছেন আফিফ হোসেন। বরিশালের রুয়েল মিয়া নেন ৫টি উইকেট। জবাবে প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় বরিশাল। ইফতেখার ইফতি সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। ৩৩২ রানে পিছিয়ে থেকে ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ১৫ ওভারে ৪৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। প্রথম ইনিংসে খুলনার মেহেদী হাসান রানা ও শেখ পারভেজ জীবন ৩টি করে এবং সফর আলী ও আব্দুল হালিম ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বরিশালের পড়া দুটি উইকেটের দুটিই নিয়েছেন সফর আলী। রাজশাহী প্রথম ইনিংসে ৩৬৪ রান তুলে অলআউট হয়েছে। চট্টগ্রামের হাসান মুরাদ সর্বোচ্চ ৪টি এবং এনামুল হক আশিক ৩টি উইকেট নিয়েছেন। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১৯০ রান তুলেছে চট্টগ্রাম ডিভিশন। ওপেনার মাহমুদুল হাসান জয় সেঞ্চুরিতে ১০২ রানে এবং সাদিকুর রহমান ৮৬ রানে অপরাজিত আছেন। আগের দিন ভালো অবস্থানে থাকা ময়মনসিংহ ডিভিশন ৩১১ রানে অলআউট হয়েছে। দ্বিতীয় দিন ফিফটি তুলে নিয়েছেন আবু হায়দার রনি। সিলেটের তোফায়েল আহমেদ, নাঈম আহমেদ ও নাবিল সামাদ ৩টি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২৩৬ রান তোল সিলেট হারিয়েছে ৫টি উইকেট। সর্বোচ্চ ৬০ রান করেছেন জাকির হাসান, ৫৫ রানে অপরাজিত আছেন আসাদুল্লাহ আল গালিব। ময়মনসিংহের আসাদুল্লাহ গালিব ও আজিজুল হাকিম রনি ২টি করে উইকেট নিয়েছেন। রংপুর ডিভিশনের চৌধুরী রিজওয়ানের সর্বোচ্চ ৭৫ রানে ভর করে ৩৪০ রান করে। ঢাকার আরিফ আহমেদ সর্বোচ্চ ৪টি এবং এনামুল হক ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান তুলে দিন শেষ করেছে ঢাকা ডিভিশন। সর্বোচ্চ ৩৪ রান করেছেন মার্শাল আইয়ুব। ব্যাটের পর বল হাতেও রিজওয়ান সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ