1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯ Time View

আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বিমানবাহী রণতরী জর্জ এইচ. ডব্লিউ. বুশ-এ দায়িত্ব পালনরত একটি সি হক হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনার সঙ্গে কোনো ধরনের শত্রুপক্ষের হামলা বা আক্রমণের সংশ্লিষ্টতার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া তিন ক্রুকে দ্রুত বিমানবাহী রণতরীতে নিয়ে যাওয়া হয়েছে। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসা ও পর্যবেক্ষণে রয়েছেন।

অন্যদিকে, নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই এলাকায় নৌবাহিনীর একাধিক ইউনিট যৌথভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কী কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল, তা জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ