1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০১ Time View

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলে। অন্যদিকে, ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে আলোচনা চালিয়ে যেতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ ২০ বছর বয়সী ওই মার্কিন যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি ও ভিডিও তোলার অভিযোগ রয়েছে। খবর অনুযায়ী, এই যুবক তেহরানের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতেন। প্রতিটি কাজের জন্য তিনি কয়েকশ ডলার করে পেতেন। গত ৯ জুন তাকে গ্রেপ্তার করা হয়। শিগগিরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে। তবে এ বিষয়ে মার্কিন দূতাবাস এখনো কিছু জানায়নি।

এদিকে, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনার সময়সীমা আগামী ১৮ আগস্ট। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, এই সময় পার হলেও ট্রাম্প আলোচনা চালিয়ে যেতে চান। ট্রাম্প সামরিক হামলার কথাও ভেবেছিলেন। তবে তিনি এখন সর্বাত্মক যুদ্ধের বদলে চুক্তি অমান্য করলে ছোট আকারের হামলার পক্ষে। অবশ্য, যুদ্ধ পুরোপুরি এড়ানোর বিষয়ে ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ