1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হবেন লিওনেল মেসি গোল করেই শেষটা রাঙালেন মেসি ১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন ‘বাস্তবতার কাছাকাছি’ আবরারের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশ হেফাজতে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’ অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে আগামী চার দিনের আবহাওয়া

ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১৬৫ জন।

ইসরায়েল বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে। এটি গাজা যুদ্ধের প্রভাব থেকে ইয়েমেনে ইসরায়েল-হুথি পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা।

এর আগে ৩০ আগস্ট সানায় চালানো হামলায় সরকারপ্রধান এবং কয়েকজন মন্ত্রী নিহত হন।
এটাই ছিল প্রথমবারের মতো কোনো হামলা যেখানে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হুথি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে। ঐ হামলায় ইসরায়েলের ভূখণ্ডের দিকে ড্রোন ও সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।’

সূত্র : মিডল ইস্ট আই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ