1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

গোল করেই শেষটা রাঙালেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

আরও একবার, শেষবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের ঠিকানায় নিলেন লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চাওয়া-পাওয়ার হিসেব তো মিলে গেছে অনেক আগেই। উপলক্ষটা কেবলই ছিল প্রিয় সমর্থকদের সামনে থেকে বিদায় নেওয়ার। কিন্তু শেষের মঞ্চেও দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। গোল করলেন, করালেনও। বহুবারের মতো আরও একবার বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন ফুটবলের মহাতারকা। আর্জেন্টিনার জার্সিতে শেষবার।

বুয়েন্স আইরেসে স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

দলের প্রথম দুই গোলে অবদান রাখার পর, তৃতীয় গোলটি করেন মেসি।

ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে শেষ ওয়ার্মআপ করতে নামলেন মেসি। অনেক আগেই পূর্ন হয়ে যাওয়া গ্যালারির চারদিক থেকে ভেসে এলো ভক্তদের উল্লাস ধ্বনি। তাদের কারো হাতে মেসির ছবি, কারো হাতে আবার মেসিকে নিয়ে লেখা প্ল্যাকার্ড। ক্যামেরার চোখ বারবার খুঁজে নিল মহাতারকাকে এবং আবেগপ্রবণ দর্শকদের।

এরপর মাঠে মেলে ধরা হলো ঢাউস আকৃতির মেসি লেখা জার্সি। আতশবাজির ছটায় আলোকিত হলো চারপাশ। জাতীয় সঙ্গীতের সময় কোচ লিওনেল স্কালোনির দুই গাল বেয়ে ঝরল অশ্রু। মেসিকে প্রথমে বেশ নির্লিপ্তই দেখাল, খানিক পর তার চোখও অশ্রুসিক্ত হয়ে উঠল।

শুরু হলো মাঠের লড়াই। শেষবারের মতো দেশের জন্য বল পায়ে ছুটলেন মেসি। সপ্তম মিনিটেই গোল পেতে পারতেন তিনি, তবে তার দূর থেকে নেওয়া বাঁ পায়ের শট ঝাঁপিয়ে আটকে দেন গোলরক্ষক।

তিন মিনিট পর ঘড়ির কাঁটা ১০ মিনিট ছুঁতে থেমে যায় খেলা। আরেকবার আতশবাজির শব্দে মুখরিত হয় চারপাশ। মেসির জার্সি নম্বর যে ১০। দুই দলের সব খেলোয়াড়, কোচ, এবং হাজারো দর্শক হাততালি দিয়ে অভিনন্দন জানান বিশ্বকাপজয়ী তারকাকে।

শক্তি-সামর্থ্যে ও ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে পার্থক্য পাহাড়সম হলেও, তবে শুরুতে বেনিনও বেশ আত্মবিশ্বাাসের সঙ্গে খেলতে থাকে। অষ্টাদশ মিনিটে র‍্যাঙ্কিংয়ের ৯৩তম দলটি দারুণ একটি সুযোগও পায়, তবে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি জুনিয়র ওলাইতান।

২৩তম মিনিটে ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান রদ্রিগো দে পল। স্লাইড করে কোনোমতে বলে হালকায় পা ছোঁয়াতে পারেন মেসি, তাতে বল লক্ষ্যে থাকেনি।

দুই মিনিট পর ডি-বক্স থেকে বেশ দূরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা, সেখান থেকেই শট নেন মেসি, বল লক্ষ্যেই ছিল; কিন্তু আটকে দেন গোলরক্ষক।বিরতির আগে আবার ভীতি ছড়ায় বেনিন। তামিমুর কোনাকুনি শটটা ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অবশেষে ডেডলক ভাঙে। মেসির কর্নারে উড়ে আসা বল ছয় গজ বক্সের মুখে লাফিয়ে নিখুঁত ভলিতে গোলটি করেন ওতামেন্দি।

গত বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দেন তিনিও। তাকেও ঘরের মাঠ থেকে বিদায় জানাতে আমন্ত্রণ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। শেষের উপলক্ষ কী দারুণভাবেই না রাঙালেন এই সেন্টার-ব্যাক।

১৪০ ম্যাচে ৯টি গোল নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো তার।এই মাঠের ক্লাব রিবার প্লেইতেই খেলেন তিনি। একটু পরই ৩৮ বছর বয়সি ডিফেন্ডারকে তুলে নেন কোচ।

৬১তম মিনিটে মেসির পাস পেয়ে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাহ। তাতে ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যায়।

কিন্তু আকাশী নীল-সাদা জার্সিতে মেসির পায়ে আরেকটি গোল দেখার অপেক্ষা নিশ্চয় ছিল সমর্থকদের। সেটাও পূরণ হয়ে যায় ৭১তম মিনিটে। আগুস্তিন জিয়াই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। জোরাল স্পট কিকে জালে বল পাঠিয়ে ধীরে দর্শকদের দিকে ছুটে যান মেসি। তার চোখে-মুখে উচ্ছ্বাসের ঢেউ ছিল না, তবে তাকে ঘিরে সতীর্থদের উল্লাস ছিল দেখার মতো।

খানিক পর দ্বিতীয় গোলও পেতে পারতেন মেসি। কিন্তু ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মেরে বসেন তিনি।

একেবারে শেষ সময়ে আরেকটি ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির সেই প্রচেষ্টায় উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।এরপরই বাজে শেষের বাঁশি। থেমে যায় জাতীয় দলের হয়ে মেসির পথচলা।

কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা জয়ের অনন্য চক্র পূরণ করে, ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৬৯টি অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শেষ করলেন লিওনেল মেসি।

প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান: ঝুঁকির মুখে বিএনপির জনআস্থা

এল চ্যাপো টু পিচ্চি রাজা: মাদকের টাকায় খুলে যায় কারাগারের তালা

তৌফিক ইমরোজ খালিদীকে আমরা কতটা চিনি

কিশোর গ্যাং প্রতিরোধে দায়িত্ব নেবে কে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ