1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

সাঈদ পান্থ (বরিশাল প্রতিনিধি): মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) আয়োজিত ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ বরিশাল বিভাগীয় জনসচেতনতা সভা-২০২৬’-এ উপস্থিত জেলে ও সংশ্লিষ্ট অংশীজনদের ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালের পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব এবং বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি ও বক্তারা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা সম্ভব হলে ইলিশের সামগ্রিক উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বহুগুণ বাড়বে। এজন্য সরকারের ঘোষিত নিষেধাজ্ঞার নির্দিষ্ট সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। পাশাপাশি এ সময়ে ক্ষতিগ্রস্ত নিবন্ধিত জেলেদের কাছে সরকারি সহায়তা সময়মতো ও যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

সভায় মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ