1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি : ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন ১১৭ দিনে দেশে হাম ও উপসর্গে ৭৫০ শিশুর মৃত্যু ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েব পোর্টালে আপলোড হওয়ায় এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে: মাহ্‌দী আমিন সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিষ্ঠার সঙ্গে দেশকে পরিচালনা করছেন, যুব সমাজকে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জনিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

যুবলীগের চেয়ারম্যান এ সময় বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিটা আমরা এখনও পাইনি। এটা এই প্রজন্মের সময়ের দাবি। এটা পাওয়ার জন্য আমাদের সবাইকে সচেতন এবং সোচ্চার হতে হবে। যে যার অবস্থান থেকে এই অর্জনের ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবে। এটাই প্রত্যাশা।

যে কোনো শোষণ, বঞ্চনার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অগ্রণী থাকবে, এই প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, যুব সমাজ ও তরুণ সমাজের কাছে প্রত্যাশা, বঙ্গবন্ধু যে প্রতিবাদী ও সাহসী ভূমিকা রেখেছেন, তা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে ও ভূমিকা রাখবে। একাত্তরের গণহত্যার পরে বিশেষ করে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করা খুবই সাহসী ও প্রতিবাদী পদক্ষেপ ছিল।

শেখ ফজলে শামস পরশ আরও বলেন, শেখ হাসিনা যেরকম নিষ্ঠার সঙ্গে বর্তমান বাংলাদেশকে লালন করছেন, সেখান থেকে শিক্ষা নিতে পারে যুব সমাজ।

এ সময় তার সঙ্গে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ