1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪ ‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

টুইটারকে নতুন রূপ দিতে চান সিইও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭৫ Time View

গত ১২ মে টুইটারের মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির শীর্ষ বিজ্ঞাপন নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকেই সিইও হিসেবে বেছে নেন। গত বছর ৪৪ বিলিয়ন ডলারে কেনা এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের ভাগ্য পরিবর্তনে এই নারীর উল্লেখযোগ্য ভূমিকা আছে বলে উল্লেখ করেছেন মাস্ক। প্রধান নির্বাহী হওয়ার পর টুইটারকে নতুন রূপ দেওয়ার কথা জানিয়েছেন নতুন সিইও লিন্ডা। টুইটার নিয়ে মাস্কের দূরদর্শী পরিকল্পনায় তাঁর অনুপ্রাণিত হওয়ার কথাও জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক টুইটে লিন্ডা লেখেন, ‘দীর্ঘদিন ধরেই আমি তার (ইলন মাস্কের) উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনায় অনুপ্রাণিত। আমি টুইটারে এই পরিকল্পনা আনতে এবং ব্যবসাটিকে একসঙ্গে নতুন রূপ দিতে সাহায্য করতে আগ্রহী’।
যুক্তরাষ্ট্রের কমকাস্ট করপোরেশন মালিকানাধীন বিনোদন ভিত্তিক কোম্পানি ‘এনবিসিইউইভার্সাল’-এর বিজ্ঞাপন বিভাগের প্রধান হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেছেন লিন্ডা। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী ব্যবসা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
লিন্ডা এমন সময় সামাজিক প্ল্যাটফর্মটির দায়িত্ব নিচ্ছেন যখন প্ল্যাটফর্মটির বিজ্ঞাপনী আয় কমে যাওয়ার পাশাপাশি ঋণের বোঝায় জর্জরিত।
মাস্ক বলেন, ‘বহুল প্রতীক্ষিত “এভরিথিং অ্যাপ” তৈরিতে সহায়তার পাশাপাশি ‘পিয়ার-টু-পিয়ার’ নামে পরিচিত অর্থ পরিশোধ ব্যবস্থার মতো বেশ কিছু পরিষেবা আনতে পারেন ইয়াকারিনো। বিজ্ঞাপনী খাতের অভিজ্ঞ এই কর্মকর্তাকে নিয়োগের ফলে বোঝা যাচ্ছে, প্ল্যাটফর্মটির ব্যবসায়ের মূল মনযোগ ডিজিটাল বিজ্ঞাপনেই থাকছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ