1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬ ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের, টাকা তোলায় নেই বিধিনিষেধ দুধে ভেজাল মেশানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুক্তির আগেই কেন ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে এত আগ্রহ? অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

২০২৭ ও ২০৩১ সালের নারী ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অঞ্চলের সম্প্রচার স্বত্বও নিজেদের ঝুলিতে পুরেছে এই স্ট্রিমিং কোম্পানিটি।

প্রতিটি ম্যাচের আগে প্রি-গেইম শো, মধ্যবিরতির পর্যালোচনা ও ম্যাচ শেষের বিশ্লেষণও সরাসরি সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সরাসরি সম্প্রচার স্বত্ব পেয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে এটাই নেটফ্লিক্সের প্রথম উদ্যোগ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

বৈশ্বিক টুর্নামেন্ট হলেও এটা নেটফ্লিক্সের কেবল হাতেগোনা কয়েকটি ম্যাচ দেখানোর মতো সাধারণ কোনো চুক্তি নয়। পুরো টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের প্রতিটিই সম্প্রচার করবে স্ট্রিমিং জায়ান্টটি।

তবে এ সুবিধা কেবল স্পেন ও অ্যান্ডোরার আঞ্চলিক দর্শকদের জন্যই প্রযোজ্য থাকবে, অর্থাৎ এসব অঞ্চলের দর্শকরাই উপভোগ করতে পারবেন।

স্থানীয় আইন মেনে চলতে প্রতিটি খেলার দিনে একটি করে ম্যাচ বিনা মূল্যে উন্মুক্ত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানিটি। নাম প্রকাশ না পাওয়া একাধিক এলাকার জাতীয় সম্প্রচার মাধ্যমে এসব ম্যাচ দেখা যাবে।

স্বাগতিক দেশ হিসেবে স্পেনের প্রতিটি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও এই বিনামূল্যের তালিকার অন্তর্ভুক্ত থাকবে। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দেখতে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

কেবল টুর্নামেন্টের মূল ম্যাচগুলো সরাসরি দেখানোর মধ্য দিয়েই আটকে থাকছে না নেটফ্লিক্স। প্রতিটি ম্যাচের আগে প্রি-গেইম শো, মধ্যবিরতির পর্যালোচনা ও ম্যাচ শেষের বিশ্লেষণও সরাসরি সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি।

এ ছাড়া, খেলার দিনগুলোতে ভক্তদের জন্য থাকছে প্রতিদিনের সারসংক্ষেপ বা রাউন্ড-আপ শো।

ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্সের এই আয়োজনকে আকর্ষণীয় একটি প্যাকেজ হিসেবেই দেখা হচ্ছে, যা উপভোগ করতে ভিপিএন ব্যবহারের পথও হয়ত বেছে নিতে পারেন অনেকে!

ফিফার সঙ্গে নেটফ্লিক্সের এ ঘনিষ্ঠতা কেবল পুরুষ বিশ্বকাপেই আটকে নেই। এর বাইরেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে দীর্ঘমেয়াদী সমঝতায় পৌঁছেছে তারা।

চুক্তি অনুসারে, ২০২৭ ও ২০৩১ সালের নারী ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অঞ্চলের সম্প্রচার স্বত্বও নিজেদের ঝুলিতে পুরেছে মার্কিন এই স্ট্রিমিং কোম্পানিটি।

‘হোটেল রুয়ান্ডা’র বাইরের গল্প এবং নাভি পিল্লাইয়ের লড়াই

সাংবাদিকতায় বিনিয়োগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও বিকল্প আয়: মেন্টর যখন টিআইকে

দারিদ্র্যের ফাঁদে নতুন মানুষ, কোথায় রাষ্ট্রের নিরাপত্তাবলয়?

নিরাপদ পূজা কোনো অনুগ্রহ নয়, নাগরিক অধিকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ