1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬ ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের, টাকা তোলায় নেই বিধিনিষেধ দুধে ভেজাল মেশানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুক্তির আগেই কেন ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে এত আগ্রহ? অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি

মুক্তির আগেই কেন ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে এত আগ্রহ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

মুক্তির আগেই ‘স্ট্রিট ফাইটার’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এর পেছনে অন্যতম কারণ—গেম ভক্তদের প্রত্যাশা, পরিচিত চরিত্র ও তাদের বিখ্যাত আক্রমণগুলো বড় পর্দায় দেখার আগ্রহ। তারকাদের উপস্থিতির বিষয়টিও এখানে উল্লেখযোগ্য। জেসন মোমোয়া, নোয়া সেন্টিনিও এবং রোমান রেইন্সের মতো পরিচিত মুখ রয়েছে এখানে।

এ সিনেমার আরেকটি চমক হলো, ভারতের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি। ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ ‘স্ট্রিট ফাইটার’-এর একটি বিখ্যাত চরিত্র ধালসিমের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি ‘ভারতের যোগী’ হিসেবে পরিচিত।

‘অ্যা মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’—এই সিনেমাগুলোর সাফল্যের পর ২০২০-এর দশকে ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তা বেড়েছে। এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’।

আগামীকাল ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক এই সিনেমা।

১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ—ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর নতুন এই চলচ্চিত্রটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। এতে নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি অভিনয় করছেন। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’-এর পরিচালক কিতাও সাকুরাই ছবিটি পরিচালনা করেছেন। তার পরিচালনায় সিনেমাটিতে পরাবাস্তব ও হাস্যরসাত্মক আবহ থাকার সম্ভাবনা রয়েছে।

স্ট্রিট ফাইটার মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। এখানে কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের ফাইটিং স্টাইল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং বিশ্বকে ঘিরে ষড়যন্ত্র সবমিলিয়ে তৈরি হয়েছে একটি রোমাঞ্চকর জগৎ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ