1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬ ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের, টাকা তোলায় নেই বিধিনিষেধ দুধে ভেজাল মেশানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুক্তির আগেই কেন ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে এত আগ্রহ? অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক।

দেশটির সংবাদপত্র ডন জানিয়েছে, লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে।এর আগে এলআরএইচ মুখপাত্র জানিয়েছিলেন, হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ডনকে জানান, আল খায়ের স্কুলের ছাদ ধসে পড়ে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল।

তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল।

এদিকে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে ভবন বা ছাদ ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। এর প্রধান কারণ হলো দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণের ব্যবহার।

গত জুলাই মাসে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একটি অংশ ধসে পড়লে ৩ থেকে ১৩ বছর বয়সী তিন শিশু মারা যায়।

একই মাসে লাহোরের বাঘবানপুরা এলাকায় একটি নির্মাণাধীন বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিশু নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়।

জুন মাসে লাহোরের কাহনা এলাকায় একটি প্রাইভেট কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়।

এর দুই মাসেরও কম সময় আগে ডেরা গাজী খান এলাকায় একটি বেসরকারি স্কুলের ক্লাসরুমের ছাদ ধসে চার শিশু নিহত ও ২০ জন আহত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ