1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬ ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের, টাকা তোলায় নেই বিধিনিষেধ দুধে ভেজাল মেশানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুক্তির আগেই কেন ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে এত আগ্রহ? অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি

দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে দুর্নীতির এক মামলায় ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এই রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি সিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

এ ছাড়া সিয়ামের জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করা ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি দেলোয়ার জাহান রুমি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে সম্পদ অর্জন করার মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে।

সিয়ামকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান এই কর্মকর্তা।

এর আগে গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। মামলাটিতে ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

আওয়ামী শাসনামলে বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসসহ সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে আবেদ আলীর বিরুদ্ধে। সামান্য গাড়িচালক থেকে কোটিপতি বনে যান তিনি, তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

এ নিয়ে দেশব্যাপী ওঠে সমালোচনার ঝড়। এর নেপথ্যে ছিল প্রশাসন ও সরকারি কার্যালয়ে আওয়ামী লীগের দুঃশাসন ও অনিয়ম। পরে সমালোচনার মুখে আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে আছেন। প্রশ্নফাঁসের মামলায় সিয়ামকেও গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিন পান। পরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে গত বছর ২০ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ