1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬ ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের, টাকা তোলায় নেই বিধিনিষেধ দুধে ভেজাল মেশানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুক্তির আগেই কেন ‘স্ট্রিট ফাইটার’ সিনেমা নিয়ে এত আগ্রহ? অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন দুর্গাপূজায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোর দিয়েছে।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন সম্পর্ক উন্নয়নে জোর দেন।

বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়। শামা ওবায়েদ বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা রয়েছে।

লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনায় চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনের যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে গতি সঞ্চার করেছে।

তিনি বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ