1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্য সমপ্রসারণে ভূমিকা রাখছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। প্রকল্পগুলোর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি গতকাল বুধবার সকালে মহেশখালীর মাতারবাড়িতে অবস্থিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, বাস্তবায়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়। এ সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদসহ প্রকল্পের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ