1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা টিকটকের ‘ফ্যান্টাসি’তে মোবাইল বিক্রি করে ঘর ছাড়ে প্রাথমিকের ৪ ছাত্রী: পুলিশ পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো ঢাকায় আবাসিক মিশন খুলবে কেনিয়া

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

সিনেমার চরিত্র কখনো কখনো বাস্তব জীবনেও প্রভাব ফেলে। তেমনই এক অভিজ্ঞতার কথা জানালেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘রণবলী’তে জয়াম্মা চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়েছেন তিনি। সেই অনুপ্রেরণা থেকেই ৪০০ পরিবারের তিন মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এ ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের এই উদ্যোগের কথা জানান রাশমিকা। ভিডিওতে তাঁর সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য পরিবারগুলোর দৈনন্দিন বাজারের খরচ কমানো, যাতে তারা সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে।

নিজের অভিনীত চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের মিল ব্যাখ্যা করতে গিয়ে রাশমিকা জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তাঁকে জয়াম্মার সঙ্গে এক জায়গায় মিলিয়েছে। অভিনেত্রীর ভাষায়, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’

এত দিন বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চেয়েছিলেন রাশমিকা। তবে এখন তাঁর মনে হয়েছে, নিজের উদ্যোগের কথা জানালে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন। অভিনেত্রী বলেন, ‘আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভালো লাগবে।’

রাশমিকার পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর ধরে প্রতি তিন মাসে ৪০০টি পরিবারকে সহায়তা দেওয়া হবে। অর্থাৎ পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এক বছরে চার দফায় মোট ১ হাজার ৬০০টি পরিবার এই উদ্যোগের আওতায় আসবে। তবে প্রতিটি পরিবারের জন্য সহায়তার আর্থিক মূল্য কত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। বিয়ের পর এই জুটির নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে আগ্রহও বাড়ছে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটির পটভূমি ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। এতে যোদ্ধা রণবলীর ভূমিকায় অভিনয় করেছেন বিজয়, আর তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মা হয়েছেন রাশমিকা। সিনেমাটি ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ