1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা টিকটকের ‘ফ্যান্টাসি’তে মোবাইল বিক্রি করে ঘর ছাড়ে প্রাথমিকের ৪ ছাত্রী: পুলিশ পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা

পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

সবাই সচেতন থাকলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না বলে জানিয়েছেন জুলফিকার আলী হায়দার।

ঝালকাঠির শহরের মদন মোহন আখড়াবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক মো. জুলফিকার আলী হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক-ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

তিনি বলেন, “দেখা যায়, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু দু-একজনের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সে চোর হতে পারে, পকেটমার হতে পারে, কিংবা বখাটে হতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন।”

বুধবার বিকালে ঝালকাঠির শহরের মদন মোহন আখড়াবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় এসব বলেন তিনি।

পূজার সময় সবাই সচেতন থাকলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না বলেও জানান জুলফিকার আলী হায়দার।

সভায় ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, পুলিশের পক্ষ থেকে সকল নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ সবসময় নিরাপত্তায় থাকবে এবং সহযোগিতা করবে।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল চন্দ্র দে তরুণী, সহসভাপতি দিলীপ সাহা, সাধারণ সম্পাদক অলোক সাহা, সাবেক সভাপতি তপন রায় চৌধুরী এবং সদর উপজেলার সভাপতি প্রকৌশলী দিলীপ হালদার বক্তব্য দেন।

এবার জেলার চারটি উপজেলায় ১৬০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭২টি, নলছিটিতে ২২টি, রাজাপুরে ১৯টি এবং কাঠালিয়ায় ৪৭টি মণ্ডপ রয়েছে।

দারিদ্র্যের ফাঁদে নতুন মানুষ, কোথায় রাষ্ট্রের নিরাপত্তাবলয়?

নিরাপদ পূজা কোনো অনুগ্রহ নয়, নাগরিক অধিকার

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

তৌফিক ভাইকে নিয়ে একটি নির্মোহ বিশ্লেষণের প্রয়াস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ