1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিপুল প্রতিরক্ষা ব্যয় করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর বিনিময়ে বাড়তি সহায়তার আশা অর্থমন্ত্রীর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জাতীয় নির্বাচনের তিনগুণ ‘ফোর্স’ থাকবে: ইসি সানাউল্লাহ কবে বিয়ে করবেন, জানালেন অভিনেত্রী সুমাইয়া হিমি | Boishakhi Online মৌসুমে ৯ বিলিয়ন পাউন্ড আয়ের পরও আর্থিক শঙ্কায় ইংলিশ ফুটবল চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন খাবার পরীক্ষার ‘ভ্রাম্যমাণ পরীক্ষাগার’ দেখলেন প্রধানমন্ত্রী রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কবে বিয়ে করবেন, জানালেন অভিনেত্রী সুমাইয়া হিমি | Boishakhi Online

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরেছেন। তানভীর তন্ময়ের পরিচালনায় নির্মিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নিজের বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে সুমাইয়া হিমি জানান, তার বিয়ের বিষয়ে পরিবার থেকে কোনো ধরনের চাপ নেই। মা-বাবা তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, “আমার মা-বাবা সবসময় আমার বিয়ে নিয়ে স্বাধীনতা দিয়েছেন। বিয়ে তো ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখে রেখেছেন, তা আমরা জানি না।”

হিমি আরও বলেন, বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কখনো চাপ অনুভব করেননি তিনি। এ জন্য নিজেকে ভাগ্যবানও মনে করেন এই অভিনেত্রী।

সম্প্রতি জন্মদিনও উদযাপন করেছেন সুমাইয়া হিমি। গত ৪ অক্টোবর ছিল তার জন্মদিন। তবে বিশেষ দিনটি নতুন কাজ ও অভিনয়ের ব্যস্ততার মধ্যেই কেটেছে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে দীর্ঘ বিরতির পর ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরেছেন হিমি। ধারাবাহিকে ফেরার বিষয়ে তিনি বলেন, ঠিক কতদিন পর আবারও ধারাবাহিকে কাজ করছেন, তা তার মনে নেই। তার মতে, কোনো একক নাটক দর্শকদের ভালো লাগলে অনেকেই সেই গল্পের পরবর্তী পর্ব দেখতে চান। দর্শকদের সেই আগ্রহের বিষয়টি মাথায় রেখেই ‘প্রথম প্রেমের গল্প’ নির্মাণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ