1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে এবার ১৩৫৭ মন্ডপে দুর্গাপূজা, তুলির শেষ আঁচড়ে ব্যস্ত শিল্পীরা সিলেটে শিশু ধর্ষণের ১৯ বছর পর আসামির যাবজ্জীবন গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর দুই সপ্তাহ ধরে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বিশ্ব ব্যাংকের ১০ বিলিয়ন ডলার ঋণ, অপেক্ষা করার কথা বললেন অর্থমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস

দুই সপ্তাহ ধরে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

সারা শরীরে ভাইরাসজনিত গুরুতর অসুস্থতা হয়ে গত ১৩ দিন ধরে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা সুস্থতার পথে, জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহি সদস্য কার্যনির্বাহী সদস্য ইমরান হাসো। তার সঙ্গে আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদারও সোমবার খালেদা আক্তার কল্পনাকে দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন হাসো। তারা জানান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা। ইমরান বলেন, তার ভাইরাসজনিত সমস্যা ছিল পুরো শরীরে। ৪/৫ দিন ধরে কথা বলতে পারছিলেন না। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। চলতি সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন। সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। বড় বোন, ভাবী ও মায়ের চরিত্রে নিজেকে তিনি প্রমাণ করেছেন অনন্য একজন শিল্পী হিসেবে। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। খালেদা আক্তার কল্পনা সর্বশেষ ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ