1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে এবার ১৩৫৭ মন্ডপে দুর্গাপূজা, তুলির শেষ আঁচড়ে ব্যস্ত শিল্পীরা সিলেটে শিশু ধর্ষণের ১৯ বছর পর আসামির যাবজ্জীবন গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর দুই সপ্তাহ ধরে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বিশ্ব ব্যাংকের ১০ বিলিয়ন ডলার ঋণ, অপেক্ষা করার কথা বললেন অর্থমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

এ সময় গাড়ি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলামের সন্তান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের গেটের সামনে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাড়িটি দ্রুতগতিতে এসে প্রথমে একজন শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। তারপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনকে ধাক্কা দেন। এতে মোট সাতজন শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার বিষয়ে সাদমান জানান, তিনি ড্রাইভিং টেস্ট করতে গিয়ে ব্যাবসায় শিক্ষা অনুষদের সামনে গিয়ে এক্সিডেন্ট করেছে। তিনি ব্রেক চাপতে গিয়ে ভুল করে এক্সেলেটর চাপ দিয়ে ফেলেছিলেন বলে দাবি করেন।

প্রক্টর অফিসে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে দাবি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন বাদী হয়ে মামলা করে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া বলেন, 'আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করার জন্য লিখিতভাবে আমাদের কাছে দাবি জানানো হয়েছে। প্রক্টর অফিসও এ বিষয়ে ইতিবাচক।'

এ বিষয়ে অভিযুক্ত সাদমানের পিতা ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নেব।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ