1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে এবার ১৩৫৭ মন্ডপে দুর্গাপূজা, তুলির শেষ আঁচড়ে ব্যস্ত শিল্পীরা সিলেটে শিশু ধর্ষণের ১৯ বছর পর আসামির যাবজ্জীবন গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর দুই সপ্তাহ ধরে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বিশ্ব ব্যাংকের ১০ বিলিয়ন ডলার ঋণ, অপেক্ষা করার কথা বললেন অর্থমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস

সিলেটে শিশু ধর্ষণের ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সি শিশুকে ধর্ষণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেটে দশ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার ১৯ বছর পর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাক আহমদ জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত সুমেল খা (৪১) সিলেটের বালাগঞ্জ উপজেলার গোপকান গ্রামের তইমুজ খার ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ২২ বছর।

মামলার এজাহারের বরাত দিয়ে পিপি মোস্তাক আহমদ বলেন, “২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সি শিশুকে ধর্ষণ করা হয়।

“এই ঘটনায় ৬ নভেম্বর শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।’’

পিপি বলেন, “আদালত আসামিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।’’

মামলার রায়ে বলা হয়েছে, জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামি অর্থ পরিশোধ না করলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।

বর্তমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে আসামির অর্জিত সম্পদ থেকেও তা আদায় করা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ