1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিপুল প্রতিরক্ষা ব্যয় করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর বিনিময়ে বাড়তি সহায়তার আশা অর্থমন্ত্রীর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জাতীয় নির্বাচনের তিনগুণ ‘ফোর্স’ থাকবে: ইসি সানাউল্লাহ কবে বিয়ে করবেন, জানালেন অভিনেত্রী সুমাইয়া হিমি | Boishakhi Online মৌসুমে ৯ বিলিয়ন পাউন্ড আয়ের পরও আর্থিক শঙ্কায় ইংলিশ ফুটবল চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন খাবার পরীক্ষার ‘ভ্রাম্যমাণ পরীক্ষাগার’ দেখলেন প্রধানমন্ত্রী রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে গত সোমবার চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগ ও সাইকোলজি ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত ইকবাল ফারুকী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও শিক্ষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কর্মশালা সঞ্চালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক ও সহকারী চিকিৎসা মনোবিজ্ঞানী তাসনিম ইসরাত মিমুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবু তাহের। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষকবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরা, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবায় বাস্তব অভিজ্ঞতা ও মানুষের নিজস্ব অভিব্যক্তিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই মূলত এ আয়োজন করা হয়েছিল। বর্ণিল এ আয়োজন শুরু হয় সকালে একটি সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে। এর পাশাপাশি কলেজের মূল ফটক প্রাঙ্গণে মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাসেসমেন্ট বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোজাহেদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: শওকত ইকবাল ফারুকী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আবু তাহের অনুষ্ঠানে আগত সব অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ