1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিপুল প্রতিরক্ষা ব্যয় করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর বিনিময়ে বাড়তি সহায়তার আশা অর্থমন্ত্রীর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জাতীয় নির্বাচনের তিনগুণ ‘ফোর্স’ থাকবে: ইসি সানাউল্লাহ কবে বিয়ে করবেন, জানালেন অভিনেত্রী সুমাইয়া হিমি | Boishakhi Online মৌসুমে ৯ বিলিয়ন পাউন্ড আয়ের পরও আর্থিক শঙ্কায় ইংলিশ ফুটবল চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন খাবার পরীক্ষার ‘ভ্রাম্যমাণ পরীক্ষাগার’ দেখলেন প্রধানমন্ত্রী রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়। দাম দিয়ে পণ্য কিনেও নিশ্চিন্ত থাকতে পারছেন না ক্রেতারা। অতিরিক্ত মুনাফার লোভে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ডে হুমকির মুখে পড়ছে মানুষের স্বাস্থ্য ও ভোক্তা অধিকার। এমন বাস্তবতায় আজ ১৪ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানসম্মত পণ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য।

প্রতিবছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবার পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস। এবারের প্রতিপাদ্য, ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযান ও জরিমানা দিয়ে বাজারের অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। মানহীন ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো, নিয়মিত পণ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল প্রকাশ নিশ্চিত করা জরুরি। পণ্যের মোড়কে লেখা ওজনের সঙ্গে প্রকৃত ওজন মিলিয়ে দেখতে হবে। ভেজাল ও ওজনে কারচুপির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করতে হবে।

তাদের মতে, বিশ্ব মান দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার একটি উপলক্ষ। পণ্যের মানের ক্ষেত্রে ছাড় দিলে ক্ষতি শুধু ক্রেতার অর্থের নয়, স্বাস্থ্যেরও হতে পারে।

এবারের প্রতিপাদ্যে জ্বালানির ওপর গুরুত্ব

বিশ্বের তিনটি প্রধান মান নির্ধারণকারী সংস্থা—আন্তর্জাতিক মান সংস্থা, আন্তর্জাতিক তড়িৎপ্রযুক্তি কমিশন এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন যৌথভাবে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়; উৎপাদিত জ্বালানির প্রতিটি এককের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সপ্তম লক্ষ্য অর্জনে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান কার্যকর ভূমিকা রাখছে। উন্নত, টেকসই ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে প্রয়োজন অভিন্ন দৃষ্টিভঙ্গি ও সম্মিলিত উদ্যোগ।

সৌরবিদ্যুতের মান নিশ্চিত করতে ৭৯টি মান

বিএসটিআই জানিয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সৌর প্যানেল, ইনভার্টার, চার্জ নিয়ন্ত্রক ও ব্যাটারির জন্য ৭৯টি মান প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৪ হাজার ৬৩১টি বাংলাদেশি মান প্রণয়ন করেছে।

পণ্যের মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে রয়েছে সৌর প্যানেল পরীক্ষাগার। সেখানে জার্মানির অত্যাধুনিক প্রযুক্তির সূর্যালোক অনুকরণকারী যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সৌর প্যানেল পরীক্ষা করা যায়।

প্রতিষ্ঠানটির ভাষ্য, আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে উন্নত আলোর উৎস ও নির্ভুলভাবে যাচাই করা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাগারটি সৌর প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান নির্ভরযোগ্যভাবে যাচাই করে।

বিশ্ব মান দিবস উপলক্ষে আজ সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বক্তব্য দেবেন।

বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতেও আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে বিভিন্ন মুঠোফোনে খুদে বার্তা পাঠানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্রচারফলক স্থাপন করা হয়েছে।

বিশ্ব মান দিবসের মূল বার্তা হলো—মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা, ক্রেতার অধিকার রক্ষা করা এবং নিরাপদ ও টেকসই উন্নয়নে মানের গুরুত্ব তুলে ধরা। তবে বাজারে ভেজাল ও ওজনে কারচুপি বন্ধে এসব অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন বড় প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ