1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিমানকর্মীকে ঘুষি ও কামড়, হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

উড়োজাহাজে ব্লেয়ার এমন পরিস্থিতিতে আগেও জড়িয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হলিউডের ‘হেলবয়’ ও ‘ক্রুয়েল ইনটেনশনস’ সিনেমার অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দুই বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের এক কর্মকর্তা ও এক নার্সকে লাথি মারার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

৫৪ বছর বয়সী এই অভিনেত্রী সোমবার আদালতে হাজির হয়ে এসব অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবী বলেছেন, অভিনেত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেসব কাজ তার ‘ইচ্ছাকৃত নয়’।

আইনজীবীর ভাষ্য, “সেলমা ব্লেয়ার বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।”

রোববার রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর সেলমাকে হেফাজতে নেয় পুলিশ।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ হল, তিনি উড়োজাহাজে একজন অ্যাটেনডেন্টকে ‘ঘুষি মেরেছেন, আরেকজনকে কামড় দিয়েছেন’। এছাড়া আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করার অভিযোগও আছে সেলমার বিরুদ্ধে।

পুলিশ বলছে, উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পর ব্লেয়ারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সে সময় স্ট্রেচারে শোওয়া অব্স্থাতেই একটি পা বের করে পুলিশ কর্মকর্তার মুখ, ঘাড় ও বুকে বারবার লাথি মারেন।

এসব ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে নিউ ইয়র্কের কুইন্স আদালতে হামলার দুটি অভিযোগ আনা হয়েছে।

সোমবার আদালতে হাজির করার পর ব্লেয়ারের আইনজীবী শন বার্নস তার পক্ষে অভিযোগ অস্বীকার করেন। বিচারক জামিনের টাকা ধার্য করেছেন নগদ ২০ হাজার ডলার অথবা ৬০ হাজার ডলারের বন্ড। এ বিষয়ের পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১৯ জানুয়ারি দিন দিয়েছেন বিচারক।

এছাড়া উড়োজাহাজের ভেতরে ঘটে যাওয়া ঘটনার জন্য পৃথকভাবে ফেডারেল অভিযোগও আনা হয়েছে ব্লেয়াররে বিরুদ্ধে। এই অভিযোগটি বিষয়টি ব্রুকলিনের ফেডারেল আদালতে নিষ্পত্তির কথা রয়েছে। তবে এ মামলায় তার হাজিরার তারিখ তখনো নির্ধারিত হয়নি।

২০১৮ সালে ব্লেয়ার জানিয়েছেন তিনি মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) আক্রান্ত। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি দীর্ঘমেয়াদি রোগ।

উড়োজাহাজে ব্লেয়ার এমন পরিস্থিতিতে আগেও জড়িয়ে পড়েছেন। ২০১৬ সালে মেক্সিকোর কানকুন থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে ভ্রমণের সময়ও তিনি ‘অস্বাভাবিক আচরণ’ করেছিলেন।

১৯৯৯ সালের চলচ্চিত্র ‘ক্রুয়েল ইনটেনশনস’ এবং ২০০১ সালের ‘লিগ্যালি ব্লন্ড’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সেলমা ব্লেয়ার। এছাড়া ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘হেলবয়’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

ধর্ষকামের ডান-বাম আর পুরুষতন্ত্রের কত্তবড় ‘৯’

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ