1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

দুই দলই পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত ফল পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দুই দলেরই লিগে সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। সেখানে তারা জয়ের দেখা পায়নি এখনও। ফেডারেশন কাপেও শুরুটা ছিল সাদামাটা। অবশেষে হতাশার বৃত্ত ভাঙল ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি। দুই দলই পেল মৌসুমে প্রথম জয়ের স্বাদ।

ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স। আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জিতেছে চট্টগ্রাম সিটি।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সও শুরুতে হজম করে বসে গোল। সুলাইমান সিল্লাহ ষোড়শ মিনিটে এগিয়ে নেন ফকিরেরপুলকে।

ব্রাদার্সের তাঁবুতে সমতার স্বস্তি ফিরে ৫৯তম মিনিটে। বক্সে সৈয়দ আলি রেজাকে গোলকিপার অন্তর আলি ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চিয়াগো লিমা দুনা সফল স্পট কিকে সমতা ফেরান।

৬৩তম মিনিটে অদ্ভূতভাবে দ্বিতীয় গোলটি হজম করে ফকিরেরপুল। দলটির ইয়াসিন মিয়া শট নেন বল মাঝমাঠের দিকে পাঠাতে, কিন্তু তা গিয়ে লাগে সামনে থাকা আলি রেজার গায়ে। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি।

এরপর দুই মিনিটের মধ্যে মোহাম্মদ হালিমের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় নিশ্চিত হয়ে যায় ব্রাদার্সের। লিগে এ পর্যন্ত খেলা তিন ম্যাচে গোপীবাগের দলটির প্রাপ্তি কেবল একটি ড্র। ফেডারেশন কাপও তারা শুরু করেছিল রহমতগঞ্জের সাথে ড্র করে।

এদিকে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে সাকিব বেপারির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিগে তিন ম্যাচের সবগুলো হেরে আসা নবাগত চট্টগ্রাম সিটি।

৫৭তম জাফর ইকবাল পেনাল্টি থেকে সমতা ফেরানোর পর, ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। মাঝে জাপানি মিডফিল্ডার কেন্তা হারা পান জালের দেখা।

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

ধর্ষকামের ডান-বাম আর পুরুষতন্ত্রের কত্তবড় ‘৯’

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ