1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি হয়ে প্রথম সংসদ অধিবেশন ডাকলেন ফখরুল, বসছে ৯ নভেম্বর শারমিন ও স্বর্ণার ফিফটির পর বাংলাদেশের আরেকটি হার সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ করায় আফগানদের নিয়ে হাস্যরস গেম খেলার সময় মোবাইল ফোন বিস্ফোরণ, দুই বন্ধু আহত নিরাপদ খাদ্য পরীক্ষার ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০২৯ সাল পর্যন্ত জাপানের কাছে বিশেষ রেয়াতি ঋণ চাইবে বাংলাদেশ ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, দুর্ভোগে ১৪ হাজারের বেশি যাত্রী বিপুল প্রতিরক্ষা ব্যয় করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব

বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ করায় আফগানদের নিয়ে হাস্যরস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের হাতের নাগালেই ছিল। কিন্তু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করে আফগানরা। বাংলাদেশ টেস্ট ড্র করে আফগান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, এটা তাঁদের কাছে ড্রয়ের সমান। অবিশ্বাস্য এই কীর্তি গড়ার পাশাপাশি আফগানরা ‘বিতর্কিত’ এক ঘটনার জন্ম দিয়েছে, যা নিয়ে বেশ সমালোচনা চলছে।

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা যখন শেষভাগে, তখন আলোচিত ঘটনা ঘটিয়েছেন কায়েস আহমেদ। ইনিংসের ১৪০তম ওভার করতে আসেন তাইজুল ইসলাম। সেই ওভারের দ্বিতীয় বল ডিফেন্ড করার পর কায়েস বসে পড়েন। আফগান টেলএন্ডার ব্যাটার বাঁ পাশের হ্যামস্ট্রিংয়ের চোটের দিকে ইঙ্গিত করেন। ফিজিওরাও দ্রুত চলে আসেন। ক্যামেরার লেন্স ডাগআউটে ঘুরতেই দেখা যায়, আফগানিস্তানের ক্রিকেটাররা ব্যাপারটা উদযাপন করছেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখেমুখে তখন দেখা গেছে।

আফগানিস্তান এই টেস্ট জেতার ধারেকাছেও ছিল না। বাংলাদেশ আর ২ উইকেট নিলেই জিতে যেত। ম্যাচের শেষভাগে কায়েসের এমন ‘নাটক’ দেখে ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি খোঁচা দিয়েছেন। ধারাভাষ্যকক্ষ থেকে অমি বলে ওঠেন, ‘রিপ্লে দেখার কোনো প্রয়োজনই নেই। কী চলছে সেখানে, তা আমরা সবাই জানি।’

কায়েসের ঘটনা এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। অস্ট্রেলিয়ার ফক্স ক্রিকেট কায়েসের চোট, সতীর্থ জিয়াউর রহমান আকবরের সেবা-শুশ্রূষা, শান্তর বিরক্তি, ডাগআউট থেকে আফগান ক্রিকেটারদের উদযাপন—এই মুহূর্তগুলো কোলাজ করে একটা ফটোকার্ড বানিয়েছে। ক্যাপশনে অস্ট্রেলিয়ার ক্রীড়া ভিত্তিক সম্প্রচার মাধ্যম লিখেছে, ‘বিতর্কিত কাণ্ডের আবারও চমকপ্রদ পুনরাবৃত্তি। আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট পঞ্চম দিনের শেষভাগে এসে পড়ে। সময় যখন ফুরিয়ে আসছিল, তখন আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার এমন এক কাণ্ড করলেন, যা ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিল বিশ্বকাপের সেই বিতর্কিত ঘটনার কথা। আবারও সেই একই কাণ্ড।’

সেন্ট ভিনসেন্টে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও এমন ঘটনা ঘটেছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শেষভাগে এসে আফগান ক্রিকেটার গুলবদিন নাইব হঠাৎই পিঠে হাত দিয়ে বসে পড়েছিলেন। ডিএলএস মেথডে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। গতকাল আবুধাবিতে কায়েসের ঘটনার ১৬ বল পর দিনের খেলা শেষ হয়ে যায়। বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট হয়ে যায় ড্র। ধারাভাষ্যকক্ষ থেকে অমি বলেন, ‘আবারও একই ঘটনা। কায়েস আহমেদ আমাকে গুলবদিন নাইবের কথা মনে করিয়ে দিলেন।’

কায়েসের ঘটনার পর তাঁর সতীর্থ জিয়াও সময় নষ্ট করেছেন। ১৪০তম ওভারের খেলা শেষে জিয়া সাইটস্ক্রিনে কিছু একটা সমস্যা হয়েছে বলে ইঙ্গিত করেন। সময় নষ্ট হচ্ছে দেখে মুশফিকুর রহিমও অসন্তুষ্ট ছিলেন। এই ঘটনার দুই ওভার পরই খেলা শেষ। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ১৪২ ওভারে ৮ উইকেটে ৩৪৬ রান করতেই টেস্ট ড্র হয়ে যায়। লিটন দাস ৫৩, ১০২ রানের দুটি ইনিংস খেলে ৯ ডিসমিসাল করে ম্যাচসেরা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ