1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪ ‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে উধাও হওয়া আটটি লাগেজ একদিনের ব্যবধানে উদ্ধার করা হয়েছে। ক্রিকেটারদের পোশাক, পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, আর দামি সুগন্ধি— সবই ছিল ওইসব লাগেজে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন আগামীর সময়কে বলেছেন, এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে লাগেজগুলো উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে একটি লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ লাগেজ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তাররা পেশাদার অপরাধী। তাদের বাড়ি পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির অভিজ্ঞতা আছে তাদের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করেননি পুলিশ সুপার। বলেন, পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বিস্তারিত। আরও পড়ুন কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরি, পরে উদ্ধার! ১৫ অক্টোবর ২০২৬ এদিকে লাগেজ উদ্ধারের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা যান জেলা ডিবি কার্যালয়ে। মোজাদ্দেদ জামানী সুমন বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কেউ কেউ ক্রিকেটারদের লাগেজে থাকা পোশাক পরে ছিলেন। আবার কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধি ব্যবহার করেছিলেন।’ তার ভাষ্য, লাগেজের মালামাল যাচাই করে তারা জানতে পারেন, ক্রিকেটারদের সব জিনিসপত্রই উদ্ধার হয়েছে। তবে একজন ক্রিকেটারের লাগেজে থাকা তিন লাখ টাকা পাওয়া যায়নি। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ডিবি পুলিশ তাদের জানিয়েছে। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহীতে ফেরে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ বিসিবির একটি কাভার্ড ভ্যানে করে রাজশাহীতে আনা হচ্ছিল। বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি জিডি করেন। ঘটনার তদন্ত ও লাগেজ উদ্ধারে কাজ শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। এরপরই উদ্ধার হলো চুরি যাওয়া আটটি লাগেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ