1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪ ‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে ফান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫৯ Time View

ইউক্রেনকে আরও বেশকিছু হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।
রোববার রাতে প্যারিসের এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময়ে উভয়ে সামরিক সহায়তা জোরদার করা নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েক সপ্তাহে ফ্রান্স কয়েক ব্যাটালিয়ন সৈন্যকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম দেবে। এ ছাড়া আরও কয়েকডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যানও দেবে।
উভয়ে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে। যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাশিয়ার না থাকে।
জেলেনস্কি ইতালিতে সেদেশের নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের পর জার্মানী যান। ইউক্রেনে রুশ হামলার পর এই প্রথম তিনি জার্মানী সফর করেন। সেখানে তাকে শার্লেমেন পুরস্কার দেয়া হয়।
জার্মানি সফর শেষে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমানঘাঁটি ভিলাকুব্লেতে পৌঁছানোর পর জেলেনস্কি টুইট করে বলেছেন, ‘ইউরোপের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হচ্ছে, রাশিয়ার ওপর চাপ বাড়ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ